Welcome Text
Saturday, January 30, 2010
ব্লগার পেজ ন্যাভিগেশান মেন্যু
Posted on 4:55:00 PM by মোঃ শওকত আলী
ওয়ার্ডপ্রেস ব্লগে যেমন পাতার নিচে পাতা নম্বর দিয়ে ন্যাভিগেশান মেন্যু দেওয়ার প্লাগিন আছে, ব্লগার ব্লগের জন্য প্লাগিন হয়না, উইজেট ব্যাবহার করার মতো ভালো উইজেট তেমন নেই। তাই টেমপ্লেটে CSS এবং Javascript দিয়েই আমরা করার চেষ্টা করবো (নিচের ছবির মতো)। ব্লগার টেমপ্লেট এডিট করার আগে সর্বদা ব্যাক-আপ নিয়ে রাখাই শ্রেয়, তাই ব্লগার এডমিন প্যানেলে লগ-ইন করে লেআউট ট্যাবে গিয়ে Edit HTML স্থানে গিয়ে আগেই টেমপ্লেটের ব্যাক-আপ নিয়ে নিন।
আমি দুটি নোটপ্যাড ফাইলে কোডগুলি দিচ্ছি কারন সেগুলি অনেক বড় হওয়ার ফলে এই পাতা ভরে যাবে। প্রথমে Code1.txt ফাইল, তার পরে Code2.txt ফাইল অনুযায়ী করবেন।
